আসুন জানি তুলসির উপকারিতা//health benefit of Tulsi//Holi basil
Holi basil(তুলসী): তুলসী গাছের ঔষধি গুনাগুন সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু ভাবে পরিচিত। তুলসী গাছ এতটাই গুরুত্বপূর্ণ একটি গাছ যে হিন্দুরা এই গাছটিকে দেবী লক্ষী রূপে পূজা করে থাকে। এর কারণেই প্রতি হিন্দু পরিবারে একটি করে তুলসী গাছ অবশ্যই থাকে। বিভিন্ন হিন্দু মন্দিরে তুলসী গাছ আবশ্যিকভাবে বিরাজমান থাকে। সাউথইস্ট এশিয়া, অস্ট্রেলিয়া এবং ওয়েস্টার্ন প্যাসিফিক অঞ্চলে তুলসী গাছ প্রচুর পরিমাণে দেখা যায়। তুলসীর গুনাগুনের জন্য আমেরিকাতে তুলসী গাছকে চাষও করা হয়। তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যার কারণে সর্দি-কাশি হাঁপানি প্রভৃতি রোগে তুলসী গাছ যেন জাদুর মতো কাজ করে থাকে। সূর্য গ্রহণের সময় হওয়া ক্ষতিকারক প্রভাব থেকে তুলসী পাতা খাবার সংরক্ষণ করে। এই বিশেষ গুণের জন্য হিন্দুরা সূর্য বা চন্দ্রগ্রহণের সময় তাদের খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখেন। তুলসীর উপকারিতা: ১) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে তুলসীর বিশেষ অবদান রয়েছে। কারণ তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। যার জন্য জ্বর, ঠান্ডা ,কাশি তুলসী নিমিষেই ভালো করে দেয়। নিয়মিত তুলসী পাতার সেবন য...