আসুন জেনে নি লবঙ্গের গুনাগুন//health benefits of clove
লবঙ্গ (clove):৫.৯.২০২৪
আমাদের ঘরে রান্নায় ব্যবহৃত লবঙ্গ সম্বন্ধে আমরা সকলেই পরিচিত। রান্নার স্বাদ এবং সুগন্ধে লবঙ্গ যেমন বিশেষ ভূমিকা রয়েছে তেমনি ভূমিকা রয়েছে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে।
লবঙ্গ সাধারণত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আইসল্যান্ডের কিছু অংশ উৎপাদন হয়।
লবঙ্গ জিনিসটা কি? এটি হলো আসলে লবঙ্গ গাছের ফুলের কুঁড়ি। লবঙ্গ গাছে যখন কুড়ি ধরে সেই কুঁড়ি টিকে সংগ্রহ করে তাকে শুকিয়ে লবঙ্গ তৈরি করা হয়।
প্রাকৃতিক গুনাগুনের জন্য যেমন রান্না করতে ব্যবহৃত হয় ঠিক তেমনি এর ব্যবহার রয়েছে দাঁত মাজনে এবং সাবান তৈরি করতে। বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্রোডাক্টে লবঙ্গ ব্যবহার করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে থাকে।
উপকারিতা:
চলুন আমরা এবার লবঙ্গের উপকারিতা সম্বন্ধে জেনে নিই।
১) লিভারের সুরক্ষা প্রদানে এবং লিভার থেকে টক্সিন জাতীয় জিনিস বার করতে লবঙ্গের বিশেষ ভূমিকা থাকে। ফ্যাটি লিভার জাতীয় রোগ গুলি লবঙ্গ দ্বারা নিরাময় করা সম্ভব।
২) রক্ত বাহে গাঁট সৃষ্টি হওয়া থেকে নিরাময় করতে লবঙ্গ ব্যবহৃত হয়। যার ফলস্বরূপ হার্ট অ্যাটাকে লবঙ্গ নিরাময় করে।
৩) লবঙ্গ immunity power বৃদ্ধি করে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৪) সর্দি কাশিতে লবঙ্গ বিশেষভাবে ব্যবহৃত হয়।
৫) মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ জুড়ি মেলা ভার।


Comments
Post a Comment