আসুন জানি নিমের উপকারিতা।//health benefits//benifits of neem
Azadirachta indica (নিম):
নিম গাছ সম্বন্ধে পরিচিত নয় এমন মানুষ মনে হয় সারা ভারতবর্ষে মিলবে না। নিম গাছ হল এমন একটি গাছ যাকে যদি ওষুধের দোকান বলা হয় তবেও ভুল হবে না। নিম গাছটি হলো এমন একটি গাছ যার পাতা, ফল, ফুল, বাকল বা ছাল, শেখর থেকে শুরু করে প্রায় সবকিছুর মধ্যেই রয়েছে ঔষধিক উপকারিতা গুণ।
তাহলে আসুন জেনে নিমের উপকারিতা গুলো:
১) বাচ্চাদের স্নানের জলে বা বড়দের স্নানের জলে নিমপাতা ব্যবহার করলে বিভিন্ন রকম চর্মরোগ যেমন দাদ , চুলকানি, ব্রণ, পেঁচড়া থেকে মুক্তি পাওয়া যায়।
২) সকালে উঠে বাজারজাত দাঁত মাজন গুলো না ব্যবহার করে যদি নিমের ডাল ব্যবহার করা হয় তাহলে মুখের দুর্গন্ধ ,দাঁতের সমস্যা, জিভে ঘা, দাঁত দিয়ে রক্ত পড়া, অল্প বয়সে দাঁত পড়ে যাওয়া, দাঁতে পোকা এই ধরনের রোগ গুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
৩) মুখে ব্রণ বা গোটা উঠলে নিম পাতা সেদ্ধ করে মুখ ধুয়ে নিয়ে তারপরে তাতে যদি নিম তেল দেওয়া হয় তাহলে ব্রণ থেকে মুক্তি পাওয়া যায় এবং মুখে গোটাও হয় না।
৪) নিমের বাকোল বা ছাল ভেজানো জল খেলে পেটে কৃমি নাশ হয় এবং পেটে রোগ গুলো থেকে মুক্তি পাওয়া যায়। তবে প্রতি ১০ দিনে একবার করে সেবন করবেন।
৫) চিকেন পক্স বা হাম উঠলে নিম পাতার জল দিয়ে স্নান করলে এবং নিম পাতা গায়ে ব্যবহার করলে হাম থেকে মুক্তি পাওয়া যায়।
৬) চোখের সমস্যা যেমন চোখে এলার্জি চোখ লাল হয়ে যাওয়া বা চোখের কোন বিষাক্ত কিছু লাগলে নিম ফল ব্যবহার করলে চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৭) যাদের সুগার রোগ আছে রক্ত থেকে সুগার কমাতে মিমের ব্যবহার হয়।
৮) লিভারের টক্সিক কমাতে নিমের ব্যবহার খুব ভালো।
৯) আগেকার দিনে চাষের ফসলে পোকা মারতে নিম তেল ব্যবহার হত। এখন যদিও বিভিন্ন রকম ক্ষতিকারক কীটনাশক এসে এই জায়গাটাকে দখল করে নিয়েছে।
১০) নিমখোল গাছের গোড়াকে সুরক্ষা প্রদান করতে ব্যবহার করা হয়।
১১) মাথার খুশকি এবং উকুন মারতে নিম তেল ব্যবহার করলে মাথার উকুন দূর হয়।
১২) নিম ফুল শরীরের ইমিউনি সিস্টেমকে সবল রাখতে সাহায্য করে।
এই ধরনের বিভিন্ন রকম ব্যবহারে নিম গাছের বিভিন্ন অংশ বিভিন্ন ভাবে ব্যবহার হয়।
_in_Hyderabad_W_IMG_6976.jpg)


Comments
Post a Comment