আসুন জানি তুলসির উপকারিতা//health benefit of Tulsi//Holi basil

 Holi basil(তুলসী):



তুলসী গাছের ঔষধি গুনাগুন সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু ভাবে পরিচিত। তুলসী গাছ এতটাই গুরুত্বপূর্ণ একটি গাছ যে হিন্দুরা এই গাছটিকে দেবী লক্ষী রূপে পূজা করে থাকে। 

এর কারণেই প্রতি হিন্দু পরিবারে একটি করে তুলসী গাছ অবশ্যই থাকে। বিভিন্ন হিন্দু মন্দিরে তুলসী গাছ আবশ্যিকভাবে বিরাজমান থাকে।

সাউথইস্ট এশিয়া, অস্ট্রেলিয়া এবং ওয়েস্টার্ন প্যাসিফিক অঞ্চলে তুলসী গাছ প্রচুর পরিমাণে দেখা যায়। তুলসীর গুনাগুনের জন্য আমেরিকাতে তুলসী গাছকে চাষও করা হয়।

তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যার কারণে সর্দি-কাশি হাঁপানি প্রভৃতি রোগে তুলসী গাছ যেন জাদুর মতো কাজ করে থাকে। 

সূর্য গ্রহণের সময় হওয়া ক্ষতিকারক প্রভাব থেকে তুলসী পাতা খাবার সংরক্ষণ করে। এই বিশেষ গুণের জন্য হিন্দুরা সূর্য বা চন্দ্রগ্রহণের সময় তাদের খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখেন। 

তুলসীর উপকারিতা:

১) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে তুলসীর বিশেষ অবদান রয়েছে। কারণ তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। যার জন্য জ্বর, ঠান্ডা ,কাশি তুলসী নিমিষেই ভালো করে দেয়। 
নিয়মিত তুলসী পাতার সেবন যেমন জ্বর ঠান্ডা কাশিকে ভালো করে দেয় তেমনি তুলসী পাতা ক্যান্সার কোষ কেও নষ্ট করতে সাহায্য করে।

২) তুলসী পাতা রয়েছে এন্টিফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, এবং এন্টি ভাইরাল প্রপার্টি অর্থাৎ কোথাও কেটে  গেলে , চুলকানি হলে, এবং ভাইরাসজনিত রোগে তুলসী পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। 

৩) তুলসী পাতার চা বা তুলসী পাতা সেবন করলে রক্ত শুদ্ধ হয়, রক্ত থেকে বিষাক্ত টক্সিক বার হয়ে যায়। শরীরকে রোগ মুক্ত করে তুলসী পাতা, রক্তকে শুদ্ধ করে। 

৪) কোন বিষাক্ত পোকামাকড় কামড়ালে যদি তুলসী পাতা সেখানে ডলে দেওয়া হয়। তবে সেই বিষাক্ত পোকামাকড়ের বীষ থেকে অনেকটাই আরাম পাওয়া যায় এবং ধীরে ধীরে সেই পোকামাকড়ের বিষটি নষ্ট হয়ে যায়।

৫) যে সকল ব্যক্তি উচ্চ রক্তচাপ রোগে ভুগেন তাদের ক্ষেত্রে তুলসী পাতা খুব উপকারী হতে পারে। তুলসী পাতা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে । উচ্চ রক্তচাপ রোগীরা নিয়মিত তুলসী পাতার সেবনে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ আসে। এবং হৃদরোগ থেকে মুক্তি দেয়।

৬) ফুসফুস জনিত রোগ বা শ্বাসকষ্টে, তুলসী পাতা নিয়মিত সেবন করলে ফুসফুস রোগ বা শ্বাসকষ্ট রোগ দূর হয় এবং ব্যক্তি সুস্থ-সবল হয়। 

৭) যারা সুগার রোগে ভুগছেন তাদের জন্য তুলসী পাতা ভীষণভাবে উপকার করে। টাইপ-২ ডায়াবেটিস রোগীরা তুলসী পাতা সেবন করে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

এই ধরনের আরো বিভিন্ন রকম রোগের উপকার আমরা তুলসী পাতা থেকে পেয়ে থাকি। শরীরকে সুস্থ এবং সবল রাখতে নিয়মিত তুলসী পাতা সেবন করুন।

Comments

Popular posts from this blog

আসুন জানি নিমের উপকারিতা।//health benefits//benifits of neem